মূল কন্টেন্টে যান

Admission 2026

HAN GLOBAL Pathways
২ মিনিটের চেক · সম্পূর্ণ ফ্রি

আপনি কোন বিশ্ববিদ্যালয়ে
যোগ্য, এখনই জানুন

তিনটা প্রশ্ন। সাথে সাথেই উত্তর। ফোন নম্বর শুরুতে লাগবে না — আগে আপনি জানুন, তারপর সিদ্ধান্ত আপনার।

২ মিনিটের চেক

আপনি কোন বিশ্ববিদ্যালয়ে যোগ্য?

তিনটা প্রশ্নের উত্তর দিন — সাথে সাথেই জানুন কোথায় আপনার সুযোগ আছে। কোনো ফি নেই, ফোন নম্বরও শুরুতে লাগবে না।

যোগ্যতা যাচাই করুন

আপনার HSC রেজাল্ট আর পাশের সাল জানালেই আমাদের কাউন্সেলর বলে দেবেন কোন বিশ্ববিদ্যালয়ে আপনার সুযোগ সবচেয়ে বেশি।

আপনার তথ্য শুধু কাউন্সেলিংয়ের জন্য ব্যবহার করা হয় — কারো সাথে শেয়ার করা হয় না।

এরপর কী হবে

চেক করার পর কী আশা করবেন

কোনো স্প্যাম নেই, কোনো চাপ নেই। যা হবে সেটাই আগে বলে দিচ্ছি।

কাউন্সেলর কল করবেন

২৪ ঘণ্টার মধ্যে আমাদের একজন কাউন্সেলর আপনাকে ফোন করবেন — আপনার সুবিধামতো সময়ে।

সৎ মূল্যায়ন

আপনার রেজাল্ট আর বাজেট দেখে বলা হবে কোথায় সুযোগ আছে। যোগ্য না হলে সেটাও সরাসরি বলা হয়।

সিদ্ধান্ত আপনার

এগোতে চাইলে আমরা পুরো প্রক্রিয়া শুরু করি। না চাইলে কোনো সমস্যা নেই — কোনো ফি নেই।

সচরাচর জিজ্ঞাসা

যা জিজ্ঞেস করতে
সবাই দ্বিধা করেন

উত্তর না পেলে সরাসরি ফোন করুন — কাউন্সেলিং ফ্রি, আর কোনো বাধ্যবাধকতা নেই।

সত্যিই IELTS ছাড়া কোরিয়ায় পড়া যায়?

হ্যাঁ। আমাদের পার্টনার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য IELTS বাধ্যতামূলক নয়। তবে কোরিয়ান ভাষার প্রাথমিক দক্ষতা (TOPIK) থাকলে স্কলারশিপ ও পার্ট টাইম জব — দুটোতেই সুবিধা হয়। সেজন্য আমরা ঢাকাতেই ল্যাঙ্গুয়েজ কোর্স করাই।

আমার GPA কম, আমার কি সুযোগ আছে?

বেশিরভাগ পার্টনার বিশ্ববিদ্যালয়ে GPA ২.৫০ থেকে আবেদন করা যায়। রেজাল্ট কম হলে কোন বিশ্ববিদ্যালয়ে সুযোগ বেশি, সেটা ফ্রি কাউন্সেলিংয়ে জানিয়ে দেওয়া হয়।

সব মিলিয়ে খরচ কত পড়বে?

প্রথম বছরে টিউশন ফি আনুমানিক ৳ ২,৬০,০০০–৩,৬০,০০০ প্রতি সেমিস্টার, আর কোরিয়ায় থাকা-খাওয়া মাসে ৳ ৩৫,০০০–৫০,০০০। তবে পার্ট টাইম জব করে মাসে ৳ ৭০,০০০–১,২০,০০০ আয় করা সম্ভব, যা দিয়ে অনেক শিক্ষার্থী নিজের খরচ নিজেই চালান।

ভিসা না হলে কি টাকা ফেরত পাব?

ভিসা রিজেক্ট হলে আমাদের সার্ভিস ফি-র একটি নির্দিষ্ট অংশ ফেরতযোগ্য। শর্তগুলো কাউন্সেলিং সেশনেই লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়।

আপনারা অন্য এজেন্সি থেকে আলাদা কীভাবে?

আমাদের চেয়ারম্যান Mr. Kim Jong Hyo নিজে কোরিয়ান, এবং আমরা GNU Korea-এর অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। কোরিয়া থেকে প্রফেসররা সরাসরি ঢাকায় এসে ইন্টারভিউ নেন — মাঝখানে কোনো তৃতীয় পক্ষ নেই। ঢাকা ও কোরিয়া — দুই জায়গাতেই আমাদের অফিস ও ফোন নম্বর আছে।

কোরিয়ায় গিয়ে পার্ট টাইম জব পাওয়া যাবে?

শিক্ষার্থী ভিসায় সপ্তাহে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করার অনুমতি আছে। আমরা কোরিয়ায় পৌঁছানোর পর কাজ খুঁজে পেতে সহায়তা করি। তবে কাজ পাওয়া কোরিয়ান ভাষার দক্ষতার উপর অনেকটাই নির্ভর করে — এজন্যই ভাষা কোর্সে জোর দিই।

কল করুন WhatsApp